শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় কলেজ শিক্ষক ডিবি হেফাজতে

ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় কলেজ শিক্ষক ডিবি হেফাজতে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক দেব দুলাল গুহকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেফতার করার বিষয়ে কেউ মন্তব্য করেনি।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক দেব দুলাল গুহকে ছাত্র-জনতা পুলিশের হাতে তুলে দেয়। গাড়ীতে তোলার সময় তার দিকে ডিমও নিক্ষেপ করা হয়।

 

লালমনিরহাট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, দেব দুলাল গুহ ফেসবুক আইডিতে উস্কানি মূলক পোস্ট করেছেন যেগুলোর সাথে বর্তমান সরকারের সাংঘর্ষিক এবং কিছু পোস্ট ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো। সে কারণে দুপুরের পর থেকে অবস্থান নেন ছাত্র-জনতা। পরবর্তীতে লালমনিরহাট সদর থানার ওসি এবং পুলিশের লোকজন তাকে জিজ্ঞাসা করা করার পর একটি সাদা মাইক্রোবাসে করে তাকে দ্রুতই সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

 

পরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে থেকে মৌখিক ভাবে অভিযোগ শুনেন। অভিযোগ শুনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুজনেই আশ্বাস দেন দেব দুলাল গুহের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। আর পরবর্তী সময় থেকে তিনি যেন আর লালমনিরহাট সরকারি কলেজে প্রবেশ করতে না পারেন সেই বিষয়েও আশ্বাস দেন। এছাড়া দেব দুলাল গুহের বিষয়ে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষসহ উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকটও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone