শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
সোনালী অতীত ক্লাব লালমনিরহাট এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সোনালী অতীত ক্লাব লালমনিরহাট এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে “শরীরকে সুস্থ ও মনকে ভাল রাখতে হলে শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নাই” স্লোগান নিয়ে সোনালী অতীত ক্লাব লালমনিরহাট এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সোনালী অতীত ক্লাবের আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

 

সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের আহবায়ক মোঃ আব্দুল হাকিম-এঁর সভাপতিত্বে সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বকুল-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মমিনুল হক, সাবেক জাতীয় ফুটবলার ও সোনালী অতীত ক্লাব ঢাকার সভাপতি মোঃ মোসাব্বের হোসেন। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান প্রমুখ। এ সময় সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে সোনালী অতীত ক্লাব লালমনিরহাট এর ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। যাঁর সভাপতি: মোঃ আব্দুল হাকিম। সিনিয়র সহ-সভাপতি: মোঃ একরামুল হক। সহ-সভাপতি: আমিনুর হায়াত আহম্মেদ বকুল, মোঃ মোজাম্মেল হক, মোঃ মনসুর আলী। সাধারণ সম্পাদক: মোঃ রেজাউল ইসলাম খন্দকার। সহ-সাধারণ সম্পাদক: মোঃ মাহবুব আলম লিকু। যুগ্ম সম্পাদক: এরশাদ পলাশ, মোঃ আনিছুর রহমান লাডলা। কোষাধ্যক্ষ: মোঃ ফারুকুল ইসলাম মানিক। সাংগঠনিক সম্পাদক: মোঃ আবু বক্কর সিদ্দিক শিলু। সহ-সাংগঠনিক সম্পাদক: স্বপন বর্মন। ক্রীড়া সম্পাদক: মোঃ মাইনুল হক টিটু। দপ্তর সম্পাদক: মোঃ রাসেল মাহমুদ। প্রচার সম্পাদক: মোঃ জহুরুল হক জয়। সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আনোয়ার হোসেন ঢালী। ধর্ম ও গ্রন্থাগার সম্পাদক: মোঃ আহসান হাবীব প্রধান। কার্যকারী সদস্য: একেএম মমিনুল হক, মোঃ আবুল কালাম আজাদ বকুল, মোঃ গোলাম রব্বানী জুলফি, মোঃ আবু সুফিয়ান, মোঃ শাজাহান কবির সাজু, মোঃ আলমগীর বাদশা, মোঃ বদরুল আলম, মোঃ এনামুল হক মিলন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone