শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ বালক ও বালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ বালক ও বালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ বালক ও বালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে লালমনিরহাটের জেলা পুলিশের সহযোগিতায় এ কাবাডি বালক ও বালিকা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, ওসি (ডিবি) সাদ আহমেদ, লালমনিরহাট পুলিশ সুপারের পত্নী ও লালমনিরহাট জেলা পুনাকের সভানেত্রী জীবন নাহার নাসরিন জেমী, হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী, কোট পরিদর্শক আমিরুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফাইনাল খেলায় পাটগ্রাম থানা পুলিশ টীম চ্যাম্পিয়ান ও লালমনিরহাট সদর থানা পুলিশ টীম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।

 

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone