শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫মিনিটে বিদ্যালয় মাঠে লালমনিরহাটের চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমান-এঁর সভাপতিত্বে পার্থ সারথী আচার্য্য-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ. এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি রেভারেন্ড তপন কুমার বর্মন। বক্তব্য রাখেন চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মৃদুল কান্তি আচার্য্য, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ চৌধুরী প্রমূখ। এ সময় চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে নানা ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone