শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তা লালমনিরহাটের মাকসুদার

মেডিকেলে ভর্তি নিয়ে দুশ্চিন্তা লালমনিরহাটের মাকসুদার

লালমনিরহাটের সদর উপজেলার মাকসুদা আল বারী মিম দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু সুযোগ পেলেও লালমনিরহাটের মেধাবী এই শিক্ষার্থীর চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে বাঁধা হয়ে দাড়িয়েছে দারিদ্র্যতা। তবে অর্থাভাবে ভর্তি ও পড়াশোনার সার্বিক খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে তাঁর পরিবারটির।

 

বাবা কখনও রাজমিস্ত্রী কখনওবা কৃষিকাজ করে সংসার চালান। মেয়ের মেডিকেল কলেজে ভর্তির খরচ বহন ও পড়াশোনা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব দরিদ্র এই পরিবারটির পক্ষে।

 

অর্থাভাবে মাকসুদা আল বারী মিমের ভর্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে এ দুশ্চিন্তার কারণ।

 

মাকসুদা আল বারী মিম লালমনিরহাট জেলা সদরের মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ গ্রামের মিজানুর রহমান ও আরিফা আক্তার দম্পতির বড় মেয়ে। ৩বোনের মধ্যে মাকসুদা আল বারী মিম প্রথম।

 

মাকসুদা আল বারী মিম ২০২২ সালে লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ২০২৪ সালে উক্ত কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন মাকসুদা আল বারী মিম।

 

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩হাজার ৩শত ১১তম স্থান অর্জন করে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

 

পড়ালেখার প্রতি মেয়ের প্রচণ্ড আগ্রহের কথা জানিয়ে বাবা মিজানুর রহমান বলেন, তিনি মেয়েদের পড়াশোনার খরচ দিতে পারেন না। ৩বোনের মধ্যে মাকসুদা ও আরেক মেয়ে টিউশনি করে সবার পড়ার খরচ জোগাড় করেন। এখন মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন মাকসুদা। তাঁকে কীভাবে সেখানে ভর্তি করাবেন ও পড়ার খরচ দেবেন, এসব চিন্তায় রাতে ঘুমাতে পারছেন না।

 

মাকসুদা আল বারী মিমকে নিয়ে পরিবার ও এলাকাবাসী গর্ববোধ করলেও তাদের মাঝে বিরাজ করে অনিশ্চয়তার ছায়া। মাকসুদা আল বারী মিম শেষ পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে পারবে কিনা এমন চিন্তায় পড়ে পুরো পরিবার।

 

এ অবস্থায় মেধাবী শিক্ষার্থী মাকসুদা আল বারী মিমের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone