শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক/বালিকা (অনুর্ধ্ব-১৭) ও আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক/বালিকা (অনুর্ধ্ব-১৭) ও আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক/বালিকা (অনুর্ধ্ব-১৭) ও আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাট স্টেডিয়ামে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আব্দুস সালাম সিকদার, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ বালিকা ফাইনাল খেলায় পাটগ্রাম উপজেলা ৩-০ গোলে কালীগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ বালকদের ফাইনাল খেলায় লালমনিরহাট সদর উপজেলা টাইব্রেকারে ৩-২ গোলে লালমনিরহাট পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আদিতমারী সরকারী কলেজ টাইব্রেকারে ৩-১ গোলে বড়খাতা ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিলো।

 

পরে উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone