শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৫ এর জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৫ এর জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৫ এর জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির সদস্য আনিছুর রহমান লাডলা, সোনালী অতীত ক্লাবের আহবায়ক আব্দুল হাকিম, সাবেক খেলোয়ার আবুল কালাম বকুল। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার জাহেরুল হক জিহাদ, আবু সুফিয়ান, লালমনিরহাট সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নুরজামাল মঞ্জু, একরামুল হক, খালেদুর রহমান, হেলাল হোসেন কবিরসহ লালমনিরহাট সদর উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ যে, উক্ত খেলায় কালীগঞ্জ উপজেলা টিমকে হারিয়ে লালমনিরহাট সদর উপজেলা টিমের বালকরা জয়ী হন অপরদিকে লালমনিরহাট সদর উপজেলা টিমকে হারিয়ে কালীগঞ্জ উপজেলা টিমের বালিকারা জয়ী হন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone