শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
ডেকোরেটর ও অালোকসজ্জার ব্যবসা চালু করণের দাবীতে- মানববন্ধন ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্বারকলিপি পেশ

ডেকোরেটর ও অালোকসজ্জার ব্যবসা চালু করণের দাবীতে- মানববন্ধন ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্বারকলিপি পেশ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অাজ রবিবার ২৬ জুলাই সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাট সদর উপজেলা ডেকোরেটর মালিক ও অালোকসজ্জা ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের অায়োজনে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায় সরকারী আর্থিক সহায়তা ও সামাজিক দুরত্ব বজায় রেখে ডেকোরেটর ও আলোকসজ্জার ব্যবসা চালু করণের দাবীতে- মানববন্ধন ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম, লালমনিরহাট সদর উপজেলা অালোকসজ্জা ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদ অালী গেন্দা, উপদেষ্টা হাসমত অালী, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য যে, করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামক রোগ বিশ্বের সাথে বাংলাদেশেও মহামারী হিসাবে দেখা দিয়েছে। দীর্ঘ কয়েক মাস যাবৎ তাদের কোন ব্যবসায় অায় নেই, সোনার বাংলাদেশে বেচে থাকার জন্য তাদের ব্যবসায়ে সরকারী ভাবে অার্থিক সহযোগীতা ও সহজ শর্তে ঋণ দিয়ে তাদেরকে এই ব্যবসায় বেচে থাকার ব্যবস্থা করে দিবেন এই স্লোগান ছিল তাদের মানববন্ধনের মূল প্রতিপাদ্য।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone