শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আগাম জাতের কেশর চাষ করছে লালমনিরহাটের কৃষকেরা

আগাম জাতের কেশর চাষ করছে লালমনিরহাটের কৃষকেরা

আগাম জাতের কেশর চাষ করছে লালমনিরহাটের কৃষকেরা। চলতি মৌসুমে লালমনিরহাটে আগাম জাতের কেশর চাষ করেছেন স্থানীয় চাষিরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ার কারণে এবার ভালো ফলন হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা।

 

জানা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছসহ অন্যান্য গ্রামে এ বছর প্রচুর জমিতে কেশরের আবাদ হয়েছে।

 

স্থানীয় কৃষকেরা বলেন, চলতি মৌসুমে জমিতে আগাম জাতের কেশর চাষ করেছি। এবার দাম ভালো থাকলে লাভবান হবো বলে আশা করছি।

 

কৃষকেরা আরও জানান, অন্যান্য ফসলের তুলনায় আগাম জাতের কেশর চাষ করে অধিক হারে লাভবান হওয়া যায়।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম খন্দকার বলেন, কেশর মূলত ফাল্গুন-চৈত্র মাসে তোলা হয়। কিন্তু এ বছর সঠিক পরামর্শে আগাম জাতের কেশর চাষ করে অনেকেই লাভবান হবেন। আগামীতে কেশর চাষ আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone