শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা!

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা!

লালমনিরহাট জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৬ (দ্বিবার্ষিক) নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৪ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির ভবনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন/২০২৪ এর নির্বাচন কমিশনের সদস্য অ্যাড. চিত্ত রঞ্জন রায় (মন্টু)। এছাড়াও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন/২০২৪ এর প্রধান নির্বাচন কমিশন অ্যাড. মোঃ আব্দুর রশীদ ও নির্বাচন কমিশনের সদস্য অ্যাড. জাহিদুল হক (কল্লোল) ছিলেন।

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন/২০২৪ এর নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি: অ্যাড. কে, এম হুমায়ুন রেজা (স্বপন)। সহ-সভাপতিঃ অ্যাড. নজরুল ইসলাম সরকার। সাধারণ সম্পাদকঃ অ্যাড. রফিকুল ইসলাম (রফিক)। সহ-সাধারণ সম্পাদকঃ অ্যাড. ফিরোজ হায়দার (লাভলু)। কোষাধ্যক্ষঃ অ্যাড. লুৎফুর রহমান (রিপন)। লাইব্রেরী সম্পাদকঃ অ্যাড. রবিউল ইসলাম। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদকঃ অ্যাড. মহিউদ্দিন আহমেদ (লিমন)। সদস্যঃ অ্যাড. লুৎফর রহমান, অ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, অ্যাড.নুরুল হুদা, অ্যাড. এ.কে.এম আব্দুল খালেক সরকার, অ্যাড. ময়েজ উদ্দিন সরকার (ময়েজ), অ্যাড. সামসুল আলম মিলন, অ্যাড. আনোয়ার হোসেন মিঠু, অ্যাড. হানিফুর রহমান খান।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৬ (দ্বিবার্ষিক) নির্বাচনের নির্বাচিত প্রার্থীরা জয়লাভ করায় সমর্থকরা আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone