শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটে জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত-২

লালমনিরহাটে জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত-২

লালমনিরহাটের কালীগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদলের ২ নেতা আহত হয়েছেন।

 

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত নেতারা হলেন- ভোটমারী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজির হোসেন এবং সাধারণ সম্পাদক মিঠুন বাবু। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

জানা যায়, গত ১৩ নভেম্বর দলীয় কর্মসূচিতে আগে বক্তব্য দেওয়া ও পূর্বের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম গ্রুপ ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিন্নুন মিশরী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জেরে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ওই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের অন্তত ২৫জনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাজির হোসেন এবং মিঠুন বাবু আহত হন। পরবর্তীতে স্থানীয় জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone