শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় লালমনিরহাটের জেল রোড সোনালী পার্কস্থ ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডায়াবেটিক সমিতি পরিচালিত ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের আয়োজনে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের এডহক কমিটির সদস্য সচিব কর্ণেল (অবঃ) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের এডহক কমিটির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুশান্ত রায়, ডাঃ অসীমা ভট্টাচার্য প্রমুখ। এ সময় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আজীবন সদস্যবৃন্দ ও ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone