শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান গ্রেফতার

লালমনিরহাটে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান গ্রেফতার

লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১১ নভেম্বর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার সহযোগী হিসেবে রাজু মিয়া (৫৫) কেও গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে একাধিক মামলার আসামী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান পলাতক ছিলেন।

 

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক বলেন, রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এস এম স্লিপার কোচ বাসে যোগে তিস্তা ব্রিজ পাড়া হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের নামে হত্যা, মানি লন্ডারিসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone