শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটের বুড়িমারী জিরোপয়েন্টের ব্রীজের নিচ থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের বুড়িমারী জিরোপয়েন্টের ব্রীজের নিচ থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে আবির হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং- ৮৪২/২এস এলাকায় ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মৃত আবির হোসেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার আপ্তার উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং-৮৪২/২এস এলাকায় বিজিবি চেকপোষ্ট এলাকায় ব্রীজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 

পাটগ্রাম থানা পুলিশ ও বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের সদস্যদের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় সেখানে একটি দোকানের সামনে রাখা তার অটোরাকশাটিও উদ্ধার করে পুলিশ।

 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বলেন, ব্রীজের নিচ থেকে আবিরের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone