শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই ভুট্টু গ্রেফতার

লালমনিরহাটে হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই ভুট্টু গ্রেফতার

রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই সাইফুজ্জামান ভুট্টু (৫৫) কে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ।

 

সোমবার (২৮ অক্টোবর) সকালে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ভুট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই।

 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রংপুরে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ঐ মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহার নামীয় আসামি।

 

এদিকে মামলার বাদী গত মঙ্গলবার ১২জন আসামির নাম প্রত্যাহার চেয়ে এফিডেভিটের কাগজ আদালতে দাখিল করেন।

 

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামী ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone