শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
লালমনিরহাটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

লালমনিরহাটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

ভক্তকুলকে আনন্দ-অশ্রুতে ভাসিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু পঞ্জিকামতে এবার দেবী দুর্গা কৈলাসধামের শ্বশুরবাড়ি থেকে হাতির পিঠে চড়ে পিতৃগৃহে আসেন এবং বিদায় দেন পালকিতে চড়ে।

 

রোববার (১৩ অক্টোবর) সকালে বিহিতপূজা সমাপনের পর থেকেই মণ্ডপগুলোয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। শেষবারের মতো ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে বিহিতপূজা শেষেই শুরু হয় বিজয়া শোভাযাত্রার মিছিল। বিকালে দেবীকে বিসর্জনের উদ্দেশ্যে পরিবহযোগে তিস্তা, ধরলা, রত্নাই, সানিয়াজান নদীতীরে সমবেত হন হাজার হাজার ভক্ত। এ বছর লালমনিরহাট জেলায় ৪শত ৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

 

এদিকে রোববার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রত্নাই নদীর সাউরীখানা ব্রীজ সংলগ্ন এ প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।

এ সময় কোদালখাতা সার্বজনীন হরিবাসর দূর্গা মন্দিরের সভাপতি রমেশ চন্দ্র বর্মণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ অনীল চন্দ্র বর্মণসহ বিভিন্ন সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি, সম্পাদক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone