শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খারুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের মাধ্যমে এ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

উক্ত পথ নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল। এ সময় প্রকল্পের কর্ম এলাকার ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

উক্ত পথ নাটকটি দেখতে প্রকল্পের সদস্য ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সর্বসাধারণ ও উইনরক ইন্টারন্যাশনালের রিজিয়োনাল কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরফান মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

পথ নাটকটির মাধ্যমে এলাকার মানুষকে দুর্যোগের ঝুঁকিসমূহ ও ঝুঁকি মোকাবেলায় করনীয় বিষয় সম্পর্কে অবগত করা হয়।

 

এছাড়াও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের গুরুত্ব সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

 

উল্লেখ্য যে, প্রকল্পটি উইনরক ইন্টারন্যাশনালের সহোযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর মাধ্যেমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলা ও ১৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone