শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত

লালমনিরহাটে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত

বছর ঘুরে শুরু হয় শারদীয় দূর্গোৎসব। উলুধ্বনি, শঙ্খ, ঘন্টা, ঢাকের বোলে বরণ করে নেওয়া হবে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে।

 

৫দিন ব্যাপী দুর্গোৎসবের শুরু বুধবার (৯ অক্টোবর)। লালমনিরহাট জেলা জুড়ে এ উৎসবকে আনন্দমুখর করে তুলতে মন্ডপগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি ও আলোকসজ্জা। দেশ-বিদেশের বিভিন্ন মন্দির ও মহলের আদলে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ। আর রঙিন আলোক ছটায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

 

সনাতন পঞ্জিকা মতে, বুধবার (৯ অক্টোবর) শ্রীশ্রী দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠিবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসরের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল পর্ব।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শ্রীশ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমি বিহিত পূজা প্রশস্তা। দেবীর নৌকায় আগমন, ফল-শস্যবৃদ্ধিস্তু থাজলম্।

 

শুক্রবার (১১ অক্টোবর) শ্রীশ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। সন্ধি পূজা।

 

শনিবার (১২ অক্টোবর) শ্রীশ্রী দুর্গাদেবীর মহার্মী বিহিত পূজা প্রশস্তা।

 

রোববার (১৩ অক্টোবর) শ্রীশ্রী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এ উৎসব।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় এবারে মোট ৪শত ৬১টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। তন্মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় মোট ১শত ৫৮টি। আদিতমারী উপজেলায় মোট ১শত ১০টি। কালীগঞ্জ উপজেলায় মোট ৭১টি। হাতীবান্ধা উপজেলায় মোট ৯৩টি। পাটগ্রাম উপজেলায় মোট ২৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।

 

দূর্গোৎসব ‘মা’ দূর্গাদেবীর নিকট অসুরশক্তির বিনাস এবং ব্যক্তি, পরিবার তথা দেশ ও জাতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে প্রার্থনা জানানো হবে।

 

কমল কান্তি রায় বলেন, বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দূর্গা পূজা শুরু হবে। রোববার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone