শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত

লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত

লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ-এঁর বদলিজনিত বিদায় এবং লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ বেলাল হোসেন-এঁর যোগদান উপলক্ষ্যে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২২ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মামুনুর রশিদ। বক্তব্য রাখেন নবাগত লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ বেলাল হোসেন, বিদায়ী লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ঔষুধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ হতে নবাগত লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ বেলাল হোসেন, বিদায়ী লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone