শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
তিস্তা ও ধরলা নদী থেকে অজ্ঞাত ২ব্যক্তির লাশ উদ্ধার

তিস্তা ও ধরলা নদী থেকে অজ্ঞাত ২ব্যক্তির লাশ উদ্ধার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলায় তিস্তা নদী থেকে এক নারী ও পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ১৭ জুলাই উদ্ধার হওয়া দুই লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছেন।

 

পুলিশ জানায়, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩২) লাশ ভেসে অাসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শুক্রবার সকালে লালমনিরহাট সদর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন।

 

অপর দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় ধরলা নদীতে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে  অজ্ঞাত ওই যুবকের (৩০) লাশ উদ্ধার করেন পাটগ্রাম থানা পুলিশ।

 

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ অালম  ও পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone