শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাট রেল বিভাগের ৫৭লাখ ৬হাজার ৩শত ৭৩টাকা বিদ্যুৎ বিল বকেয়া!

লালমনিরহাট রেল বিভাগের ৫৭লাখ ৬হাজার ৩শত ৭৩টাকা বিদ্যুৎ বিল বকেয়া!

লালমনিরহাটে ৫৭লাখ ৬হাজার ৩শত ৭৩টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট। তবে বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াই আবার সংযোগ দেয়া হয়।

 

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসের প্রধান সংযোগ বিচ্ছিন্ন করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট এর বিক্রয় ও বিতরণ বিভাগ।

 

জানা যায়, লালমনিরহাট রেলওয়ে বিভাগ গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল বকেয়া রাখে। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট এর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে একাধিকবার বার নোটিশ দিয়ে তাগিদ দেওয়া হলেও বকেয়া ৫৭লাখ ৬হাজার ৩শত ৭৩টাকা পরিশোধ করা হয়নি। পরে লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসের মেইন সংযোগ বিচ্ছিন্ন করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ। এরপরে দীর্ঘ সময় জেনারেটরের সাহায্যে ঢাকাগামী ট্রেনসহ আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়।

 

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পুরো রেল বিভাগের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে দীর্ঘ ৭ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো স্টেশন।

 

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল আলম জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা রাত ৯টার দিকে সংযোগ দেন।

 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় জানান, গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল দেয়নি রেল বিভাগ। তাই মঙ্গলবার দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরে রেল বিভাগ বিল পরিশোধের আশ্বাস দিলে বিদ্যুৎ সংযোগ পুনঃরায় স্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone