শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
লালমনিরহাটে মাঝ রাতে স্বস্তির বৃষ্টি

লালমনিরহাটে মাঝ রাতে স্বস্তির বৃষ্টি

দীর্ঘ দিন ধরে গরমের পর মাঝ রাতে ভারি বৃষ্টি লালমনিরহাটের মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিল।

শনিবার দিবাগত রাত ১২টার পর মুশল ধারে ভারি বৃষ্টি শুরু হয়। যা ভোর রাত পর্যন্ত চলমান ছিল। এ ভারি বৃষ্টির শুরু পর হতেই মানুষজন স্বস্তি প্রকাশ করেছেন।

গত কয়েক দিন ধরে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে মানুষের। প্রচণ্ড গরম থেকে নিস্তার পেতে লালমনিরহাটবাসী ভারি বৃষ্টির প্রতীক্ষা করছিল। অতঃপর সেই ভারি বৃষ্টির দেখা মিলেছে।

স্থানীয়রা বলেন, আগামী দু’তিন দিন এমন আবহাওয়া থাকলে মানুষ কিছুটা স্বস্তি বোধ করবে। স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারবে। প্রচণ্ড গরমে অনেকে কাজকর্ম ছেড়ে দিয়েছেন। গত তিন থেকে চারদিন ধরে যে পরিস্থিতি তা সহ্য করার মতো নয়। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও তার অনুভব ৪৮ ডিগ্রির মতো। এর উপর লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতি ও লালমনিরহাট নেসকো পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ এর লোডশেডিং তো আছেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone