শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে শিক্ষার্থীদের ১০টাকায় মিড ডে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষার্থীদের ১০টাকায় মিড ডে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষার্থীদের ১০ (দশ) টাকায় মিড ডে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মিড ডে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা স্বপন-এঁর সভাপতিত্বে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম আমিন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল। বক্তব্য রাখেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল। এ সময় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, মিড ডে মিল এর সাপ্তাহিক খাদ্য তালিকা রবিবার খিচুড়ি, সোমবার ভাত, ডাল ও ভর্তা, মঙ্গলবার খিচুড়ি ও ডিম, বুধবার ভাত ও সবজি, বৃহস্পতিবার খিচুড়ি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone