শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইনের মান নিয়ে ৩দিন  ব্যাপী প্রশিক্ষণ শুরু

নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইনের মান নিয়ে ৩দিন  ব্যাপী প্রশিক্ষণ শুরু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের একটি এনজিও’র হলরুমে আজ বুধবার ১৫ জুলাই সকাল সাড়ে ৯টায় ৩দিন ব্যাপী নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইনের মান বিষয়ে অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

একটি বিদেশী সংস্থার অর্থায়নে জাতীয় ও আঞ্চলিক দুটি সংস্থার যৌথ বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। এ ব্যাচে ২৫জন অংশগ্রহণ করে। এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ১৭ জুলাই শেষ হবে।

 

প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক ও মানবাধিকার কর্মী রেখা সাহা। এ সময় ফিল্ড কো-অর্ডিনেটর মাছুমা ইউসুফ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও মানবাধিকার কর্মী মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone