শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজে ক্লাস চলাকালীন আগুণ; পুড়ে গেছে দুটি শ্রেণী কক্ষ!

আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজে ক্লাস চলাকালীন আগুণ; পুড়ে গেছে দুটি শ্রেণী কক্ষ!

লালমনিরহাটের আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যালয় ও কলেজ চলাকালীন সময়ে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণ লেগে পুড়ে গেছে দুটি শ্রেণী কক্ষ। এ সময় আতংকিত হয়ে পরেন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণ আনেন।

 

রোববার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

 

বিদ্যালয় ও কলেজ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণীর দুটি ক্লাস রুমে আগুণের সুত্রপাত ঘটে। এ সময় ওই শ্রেণী কক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।

 

এর আগে শ্রেণীকক্ষে আগুণ দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতংকিত হয়ে বাহিরে বেরিয়ে আসে।

 

আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে।

 

তিনি আরও জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবী করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone