শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়ান্নর ভাষা সৈনিকের পুত্রের মৃত্যু!

সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়ান্নর ভাষা সৈনিকের পুত্রের মৃত্যু!

লালমনিরহাটে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ-এঁর প্রথম পুত্রের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১০ মে) বিকেলে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত আজিজার রহমান বাবলু (৬০) বায়ান্নর ভাষা সৈনিক মৃত জহির উদ্দিন আহমেদ-এঁর প্রথম পুত্র।

 

পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে আজিজার রহমান বাবলু কৃষি জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে সেচ ঘরে যান। সন্ধ্যা ৬টার দিকে ওই সেচ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন পাশের জমির লোকজন। তাঁরা গিয়ে দেখতে পান বিদ্যুতের তার পুড়ে গেছে এবং আজিজার রহমান বাবুল অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্য যে, আগামীকাল শনিবার (১১ মে) সকাল ১০টায় নওদাবাস গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone