শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই

অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই

লালমনিরহাট পৌরসভায় ভয়াবহ অগ্নিকান্ডে ১টি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে।

 

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫মিনিটের দিকে লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী বিরেন্দ্র নাথ রায়ের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ওই এলাকার বিরেন্দ্র নাথ রায়ের বসতবাড়ির ৪টি ঘর অগ্নিকান্ড পুড়ে ছাই হয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। এতে ১টি পরিবারের ৪টি ঘর পুরে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে জানা গেছে।

 

উল্লেখ্য যে, এ সময় বিরেন্দ্র নাথ রায়সহ তার স্ত্রী ও এক কন‍্যা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বাড়ির ৪টি ঘরের কোনো আসবাবপত্র, কাপড়-চোপড়, জরুরি কাগজসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

 

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৩টি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘন্টাব‍্যাপী আগুন নেভাতে সক্রিয় থাকেন। তাদের ঐকান্তিক চেষ্টায় আশেপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

ফায়ার সার্ভিসের ৪হাজার ৩শতলিটারের পানিবাহী বড়গাড়ির পানি শেষ হওয়ার আগেই তাদের চৌকস দলের একটি টিম ঘটনাস্থল থেকে প্রায় ১হাজর ২শত ফিট দূরে পুটিমারী দোলার পুকুর থেকে ৬শত ৭৫সিসি সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে পানি সরবরাহ নিতে সক্ষম হন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone