শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটে ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত!

লালমনিরহাটে ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত!

লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলার সময় ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছে।

 

শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ওই উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকুরিরত ছিলেন এবং তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকায়।

 

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেল লাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুর গামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

 

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন, কি কারণে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone