শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই! দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন লালমনিরহাটের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান ও আসাদুল হাবিব দুলুর জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খোশ আমদেদ মাহে রমযান উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সংরক্ষিত নারী আসনে জনগণ দেখতে চায় প্রতিবাদী নারী তাবাসসুমকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লালমনিরহাটবাসী
কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে “কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” স্লোগান নিয়ে বাংলাদেশের কৃষি ও কৃষক লীগের গৌরবময় পথচলার ৫২ বছরে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান কাজল-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর কৃষক লীগের সভাপতি রেজাউল করিম দুলাল, লালমনিরহাট সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সভাপতি আবুল কাশেম মিয়া, লালমনিরহাট জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোস্তাফিজার, কামাল হোসেন মুকুট, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম স্বপন প্রমুখ। এ সময় বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি লিয়াকত আলীসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীর পতাকা উত্তোলন, ১মিনিট নিরবতা পালন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান অনুষ্ঠিত হয়।

 

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone