শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

আগামী বুধবার (৩ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে ৫জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন- মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন), বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন বাদল (চশমা), বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস), মোঃ মমতাজ আলী (মোটর সাইকেল) এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সফুরা বেগম (কাপ-পিরিচ)।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার বলেন, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রার্থীদের প্রত্যেককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সাথে নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে।

 

প্রসঙ্গত, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বচনে মোট ভোটার সংখ্যা ৬শত ২৪টি। এ নির্বাচন আগামী ৩ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone