শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল
ঐতিহ্যবাহী হাতীবান্ধা মডেল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ইউনুস আলী নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর অভিনন্দন

ঐতিহ্যবাহী হাতীবান্ধা মডেল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ইউনুস আলী নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর অভিনন্দন

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ইউনুস আলী নির্বাচিত হওয়ায় ওই কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছে।

 

জানা গেছে, ঐতিহ্যবাহী ওই প্রতিষ্ঠানটি ২০০৪ সালে স্থাপিত হওয়ার পর থেকে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে সুনামের সাথে কলেজটি পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ওই প্রতিষ্ঠাতাকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি অনুমোদন প্রদান করেন।

 

উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এডহক কমিটির ভিত্তিতে বোর্ড কর্তৃপক্ষ প্রবিধানমালা ২০০৯ এর ৪ ধারা মোতাবেক ওই ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেছে।

 

ওই এলাকার বাসিন্দা সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আতিয়ার রহমান আতি, মোঃ রমজান আলী, মোঃ তসলিম উদ্দিন ও মোঃ গোলাম মোস্তফাসহ একাধিক এলাকাবাসী জানান, অধ্যাপক ইউনুস আলী কয়েকজন মহত ব্যক্তিকে সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করায় বৃহত্তর ওই এলাকার শত শত শিক্ষার্থী লেখা-পড়ার সুযোগ পাওয়ায় তাহাকে অভিনন্দন জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone