শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে এ র‍্যালি, আলোচনা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী। এ সময় পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস আই সবুজ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ মফিদার রহমানসহ ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে মহড়া অনুষ্ঠিত হয় সেখানে ভূমিকম্প ও অগ্নিকান্ড হলে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।

 

এর আগে পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে লালমনিরহাটের পাটগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone