শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
১০ম জেলা কাব হলিডে-২০২৪ অনুষ্ঠিত

১০ম জেলা কাব হলিডে-২০২৪ অনুষ্ঠিত

লালমনিরহাটে ১০ম জেলা কাব হলিডে-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৬ মার্চ) সকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার আয়োজনে এ আলোচনা সভা, ডিসপ্লে, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার কমিশনার ও বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার সভাপতি ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ আব্দুস সালাম। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ কাব স্কাউটস, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার সভাপতি ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ আব্দুস সালাম কাব শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের দেশ ধীরে ধীরে উন্নয়নশীল রাষ্ট্রের দ্বারপ্রান্তে পৌছে যাচ্ছে। এ সাফল্যকে ধরে রাখতে হবে। আগামী দিনগুলো তোমরা যারা কাব হিসেবে দায়িত্ব পালন করছে তারা এদেশটাকে নেতৃত্ব দিবে। তোমরাই হবে জাতির কর্নধার। আজকে তোমরা যদি এই দিক্ষা সু-শৃঙ্খলভাবে গ্রহণ করতে পার আগামীদিন গুলোতে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে আর তোমরা হয়ে উঠবে সুনাগরিক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone