শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন যাঁরা!

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন যাঁরা!

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৩ (২০২৪-২০২৫) এর ঘোষিত তফসিল মোতাবেক নিম্ন লিখিত প্রার্থীগণের কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় নিম্ন লিখিত প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (২২ মার্চ) বিকেল ৫টা ৩০মিনিটে চেম্বার ভবনে এলসিসিআই নির্বাচন বোর্ড-২০২৩ কর্তৃক জেনারেল ও এসোসিয়েট পরিচালক পদের প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন-২০২৩ এর চেয়ারম্যান এ্যাড. মোঃ হুমায়ুন কবীর মিঠুল, সদস্য এ্যাড. শফিকুল ইসলাম শফি ও প্রদীপ কুমার পোদ্দার স্বাক্ষরিত ফলাফল সূত্রে জানা গেছে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেনারেল পরিচালক পদে আলহাজ্ব শেখ আব্দুল হামিদ, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, আলহাজ্ব শাহ আলম শেখ, মোঃ সুমন খান, মোঃ হুমায়ুন কবীর সওদাগর, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ আশিকুজ্জামান সোহাগ, মোঃ আবু বক্কর সিদ্দিক ও এসোসিয়েট পরিচালক মোঃ মোড়ল হুমায়ুন কবীর, মোঃ এনামুল হক, মোঃ জহুরুল ইসলাম টিটু, মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ রমজান আলী সুজন, মোঃ কাওছার।

উল্লেখ্য যে, আগামীকাল সোমবার (৪ মার্চ) লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালকগণের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও জুনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হচ্ছেন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone