শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফজলুল হক। বক্তব্য রাখেন বেঙ্গল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি প্রজেক্ট হেড আব্দুল মান্নান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ইসলামী তাকাফুল লালমনিরহাটের জোনাল ইনচার্জ মিজানুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জনবীমার লালমনিরহাটের জোনাল ইনচার্জ আব্বাস আলী, জীবন বীমা কর্পোরেশনের জোনাল ইনচার্জ আব্দুল কাইয়ূম প্রমুখ। এ সময় বিভিন্ন ইন্সুরেন্সের কর্মকর্তা-কর্মচারী ও বীমা গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম থেকে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone