শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে!

আগামী রোববার (৭ জানুয়ারি) সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ৩টি ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা), ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) ও ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে দিন-রাত বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র এর জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীরা পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ৩টি ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা), ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) ও ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের নির্বাচনে ৫জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোতাহার হোসেন (নৌকা) ও স্বতন্ত্র মোঃ আতাউর রহমান প্রধান (ঈগল) প্রতীকে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অপরদিকে এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের হাবিব মোঃ ফারুক (মশাল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আজম আজহার হোসেন (মোমবাতি), স্বতন্ত্র কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের নির্বাচনে ৭জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (নৌকা) ও স্বতন্ত্র মোঃ সিরাজুল হক (ঈগল) প্রতীকে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অপরদিকে এ আসনে জাতীয় পার্টির মোঃ দেলোয়ার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মোঃ দেলাব্বর হোসেন (ডাব), জাকের পার্টির মোঃ রজব আলী (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র মোঃ শরিফুল ইসলাম (আম), স্বতন্ত্র মোঃ মমতাজ আলী (ট্রাক) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের নির্বাচনে ৭জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান (নৌকা) ও জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান (লাঙ্গল) এবং স্বতন্ত্র মোঃ জাবেদ হোসেন (ঈগল) প্রতীকে হেভিওয়েট তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অপরদিকে এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী (মশাল), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)র মোঃ আশরাফুল আলম (চাকা), তৃনমুল বিএনপির মোঃ শামীম আহম্মেদ চৌধুরী (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র শ্রী হরিশ চন্দ্র রায় (আম) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone