শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
নৌকা প্রার্থীর মঞ্চে আ’লীগ নেতার বক্তব্য ভাইরাল!

নৌকা প্রার্থীর মঞ্চে আ’লীগ নেতার বক্তব্য ভাইরাল!

লালমনিরহাটে “নৌকাকে বিপুল ভোটে পরাজিত করবো” নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ ভাইরাল হয়েছেন মোঃ আসাদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতা ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান।

 

ওই মঞ্চে উপস্থিত ছিলেন ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনের নৌকা প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

 

বুধবার (৩ জানুয়ারি) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই জিএস স্কুল মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা মঞ্চে এ ঘটনা ঘটে।

 

ওই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান নান্নু।

 

এ সময় তিনি বক্তব্যে বলেন, “ইনশাল্লা আমি আল্লাহর কাছে আশা রাখি আমি দূর্গাপুর চেয়ারম্যান বলছি, আমার নাম একটা হলো ভূট্টা নান্নু হিসেবে পরিচিত। আমরা সেখানে বিপুল ভোটে নৌকাকে পরাজিত করবো বলে আমি সংক্ষিপ্ত বক্তব্যে আশা করছি।”

 

ওই নির্বাচনী জনসভাটি লাইভ সম্প্রচার হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভিডিও ধারণ চলছিল কয়েক টিভি চ্যানেলের। তিনি এ রকম বক্তব্য দেওয়ায় তাকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় এবং উপস্থিত অন্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার প্রতি বিরক্ত প্রকাশ করতে থাকেন।

 

আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে নৌকার কর্মী-সমর্থক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা ব্যাপক ঝড় তুলেন। এটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরী হয়। অনেকে বলছেন আওয়ামী লীগ নেতা ইচ্চাকৃতভাবে এ রকম বক্তব্য দিয়েছেন।

 

বিষয়টি বুঝতে পেরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বুধবার রাতেই তার ফেসবুকে জানিয়ে দেন, ’আমি ভূলবশত বক্তব্য দিয়েছি। আমি বক্তব্যের সংশোধনি দিচ্ছি। আমার বক্তব্য হলো আমার ওখানে স্বতন্ত্র প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করা হবে।’

 

আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু জানান, ‘আমি ভূলবশত একটা বক্তব্য দিয়েছি। এটা ছিলো অনিচ্ছাকৃত। আমার বক্তব্য নিয়ে রাজনীতি করার কিছুই নেই। আমি নৌকার সমর্থক ও কর্মী। আমি আওয়ামী লীগ করি। আমার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর বাড়ি তারপরও আমি নৌকাকে আমার ইউনিয়রেন বিপুল ভোটে বিজয়ী করবো।’

 

১৭, লালমনিরহাট-০২ আসনে নৌকার প্রার্থী হলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক। এ আসনে নৌকা প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone