শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার নতুন ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় মেলা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার নতুন ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় মেলা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখা কুড়িগ্রাম এর নতুন ঋণ বিতরণ ও খেলাপি/ অবলোপনকৃত ঋণ আদায় মেলা- ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৬ নভেম্বর) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখা কুড়িগ্রামের আয়োজনে সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস কুড়িগ্রাম এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল বারেক চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে এ নতুন ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায় মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখা কুড়িগ্রামের ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সুমন চন্দ্র সাহা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখা কুড়িগ্রাম এর সিনিয়র অফিসার ক্যাশ মাহবুবুর রহমান এবং অফিসার চন্দন কুমার রায়।

 

উক্ত মেলায় স্বল্প সুদে ১২জন প্রান্তিক কৃষককে ঋণ প্রদান করা হয়। একই সাথে, দীর্ঘদিনের পুরাতন ও খেলাপি/অবলোপনকৃত ঋণ আদায় করা হয়।

 

প্রসঙ্গত, মেলায় আগত খেলাপী ও অবলোপনকৃত ঋণ গ্রহীতাদের পুরাতন ঋণ পরিশোধ করে নতুন ঋণ গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone