শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে- কর্মদিবস কর্মবিরতি অনুষ্ঠিত বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ আ.জ.ম হাবিবুল হককে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাট সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডঃ আবু তাহের ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার বিআরটিসি বাসের ধাক্কায় এক নারী নিহত; আহত-৫
১৮, লালমনিরহাট-০৩ সদর আসনে প্রার্থী নিয়ে সমস্যায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি স্বস্তি

১৮, লালমনিরহাট-০৩ সদর আসনে প্রার্থী নিয়ে সমস্যায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি স্বস্তি

নির্বাচন প্রস্তুতি সংসদীয় আসন:

আলোর মনি রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন ১৮, লালমনিরহাট-০৩ (সদর) আসনে প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন। তাঁদের পক্ষে স্ব স্ব সংগঠনের নেতাকর্মীরা জনসংযোগ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোট করে ভোট করলে এ আসনটি আবারও জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হতে পারে। নবম সংসদ নির্বাচনে আসনটি গোলাম মোহাম্মদ কাদেরকে ছেড়ে দিয়েছিল মহাজোট। গোলাম মোহাম্মদ কাদের এ আসনে তিনবারের সংসদ সদস্য। নবম ও একাদশ সংসদ নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রার্থীকে পরাজিত করেন। ফলে আসনটিতে গোলাম মোহাম্মদ কাদের বা জাতীয় পার্টি বার বার নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান লিমনও এবারে মনোনয়ন প্রত্যাশী। তিনি জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। দশম সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ইঞ্জিঃ আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল এমপি নির্বাচিত হন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ভোট করলে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হবে বলে আলোচনা আছে। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দলের বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে দৌড়ঝাঁপ করছেন। আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট সদর আসনে অন্যান্য দলের মধ্যে মনোনয়ন প্রত্যাশা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম, বাসদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তৈয়ব মোঃ আজমুল হক পুতুল, গণতন্ত্রী পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব উত্তম কুমার রায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone