শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত
আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান-কে দলীয় মনোনয়ন প্রদানের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত

আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান-কে দলীয় মনোনয়ন প্রদানের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর ৩ আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা অ্যাড. মোঃ মতিয়ার রহমান-কে দলীয় মনোনয়ন প্রদানের দাবীতে গণমিছিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ নভেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে লালমনিরহাট সদর ৩ আসনের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দের সৌজন্যে এ গণমিছিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মোঃ নজরুল ইসলাম রাজু-এঁর সভাপতিত্বে লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আশরাফ হোসেন বাদল প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গণমিছিলটি লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone