শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
মালচিং পদ্ধতিতে শসা চাষে স্বাবলম্বী

মালচিং পদ্ধতিতে শসা চাষে স্বাবলম্বী

মালচিং পদ্ধতি ব্যবহার করে শসা চাষ করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর আলম (২৮)। মাত্র ৩০শতক জমিতে শসা চাষ করে লক্ষ টাকা আয় করেছেন এক মাসেই।

 

মাত্র ৩০শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করে এক মাসে লক্ষাধিকের বেশী টাকা আয় করেছেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের স্মার্ট কৃষক জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম চিনিপাড়া গ্রামের আব্দুস সামাদ-এর পুত্র। ছোট ব্যবসার পাশাপাশি উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মাত্র ৩০শতক জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করে চমক লাগিয়ে দিয়েছেন। মাত্র ৪০হাজার টাকা খরচ করতে হয়েছে ৩০শতাংশ জমির জন্য। সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিউটি রাণী বৈরাগী জানান, তিনি নিয়মিত জাহাঙ্গীর আলমের শসা ক্ষেত পরিদর্শন করে সঠিক সময়ে কীটনাশক ও ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন যে কারনে শসার ফলন তুলে লাভবান হচ্ছেন ওই কৃষক। তার ব্লকের ৫হাজার জনের অধিক কৃষকের মধ্যে ২০০০জন নারী ও ৩০০০পুরুষ কৃষক রয়েছে।

 

লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় ২৯হাজার হেক্টর জমির সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল এর মধ্যে অর্জন হয়েছে ২০হাজার হেক্টর। এর মধ্যে ৬হাজার হেক্টর জমিতে শসা চাষ হয়েছে অপর জমি গুলোতে সিম, করলা টমেটো, বেগুন চাষ করা হয়েছে।

 

শসা চাষি জাহাঙ্গীর আলমের বিষয়ে তিনি বলেন, এটি একটি অভাবনীয় সাফল্য। মাত্র ৩০শতাংশ জমি থেকে প্রতিদিন তিনি গড়ে ৮হাজার টাকা শসা বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। তার মত অন্যান্য কৃষকদের মালচিং পদ্ধতি শসা চাষের বার্তা দেন কৃষি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone