শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয় কারণ দর্শানো নোটিশ জেলা পরিষদের সবুজ সার ধৈঞ্চায় বদলে যাচ্ছে কৃষি চিত্র সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার পূর্বক প্রধান আসামি গ্রেফতার
টমেটো চাষ বাড়ছে লালমনিরহাটে

টমেটো চাষ বাড়ছে লালমনিরহাটে

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় টমেটো চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বাণিজ্যিক ভাবে এ চাষ বাড়ছে। বাজারে অসময়ে এ টমেটোর চাহিদা বেশি থাকায় কৃষকরা দাম ভাল পাচ্ছেন। এ জাতের টমেটো খেতেও সুস্বাদু।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পদ্ধতিতে টমেটো চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া যায় ও খরচ কম হয়। টমেটো চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

 

আবার লালমনিরহাটের আবহাওয়া অনুকূলে থাকায় ও মাটি উর্বর হওয়ায় টমেটো চাষ ভাল হচ্ছে। কৃষকরা এ জাতের টমেটো গাছ লাগানোর ২মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এ ফল ৩-৪ মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন কৃষকরা। প্রথম বছর টমেটো চাষ করতে খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে খরচ কম। লালমনিরহাটে হাইব্রিড জাতের টমেটো ৫শত ৫৫হেক্টর জমিতে চাষ হচ্ছে।

 

কৃষকেরা জানান, জমিতে পলিথিন পেড়ে ছোট ছিদ্র করে টমেটোর চারা লাগাতে হয়। টমেটোর চারা লাগানোর পর মাচা তৈরি করতে হয় গাছে ফুল আসার পর। পাটখড়ি, বাঁশের কঞ্চি, নাইলনের দড়ি ও জিয়াই তার দিয়ে মাচা তৈরি করতে হয়। গাছ বড় হলে মাচার উপর তুলে দিতে হয়। ফল গুলো মাচায় ঝুলে থাকে টমেটো মাটিতে ঠেকে থাকলে দ্রুত নষ্ট হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone