শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
৩দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে

৩দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে

Exif_JPEG_420

লালমনিরহাটে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফজর নামাজ আদায়ের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্ট্ররেট মাঠে প্রাঙ্গণে শুরু হয়েছে এ ৩ দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা।

 

লালমনিরহাট জেলা ইজতেমা কমিটির সুরা সদস্য হাজী মোঃ মাইনুদ্দিন হাজী বলেন, বুধবার সকাল থেকে মুসল্লিরা মাঠে আসা শুরু করেছেন।

 

বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর পরেই শুরু হয়েছে বয়ান।

 

এবারে ইজতেমায় লালমনিরহাট জেলার ৫ উপজেলা ও ২টি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ৫০হাজার মুসল্লি অংশ নিবেন বলে আশা করছি।

 

আগামী শনিবার (১১ নভেম্বর) দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, লালমনিরহাট জেলা ইজতেমা যেন সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জেলাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone