শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

Exif_JPEG_420

ভুট্টায় ভরা সবার ঘর লালমনিরহাট স্বনির্ভর। ভূট্টার রাজধানীখ্যাত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ব্যাপক হারে ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

স্বল্প খরচে অধিক লাভ, অল্প পরিশ্রমের কারণে চাষিরা এই ফসল চাষের দিকে ঝুঁকে পড়ছে।

 

আবহাওয়া অনুকূলে থাকায় বর্তমানে ও চলতি রবি মৌসুমে বোরো ধানের পাশাপাশি দিগন্ত জুড়ে ভুট্টা চাষের ডানা মেলছে। কৃষকেরা ভালো বাজার দর পেলে এবার ভুট্টা চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা করছেন কৃষক-কৃষাণীরা।

 

রংপুর বিভাগের অন্যান্য জেলার চেয়ে লালমনিরহাট জেলায় এবারও ভুট্টা চাষের প্রায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে।

 

ধান, পাট ও সবজির আবাদ করে কৃষকদের প্রতি মৌসুমে লোকসান হওয়ায় এবং বিগত বছরগুলোতে অনুকূল আবহাওয়া থাকায় ভুট্টার ভালো ফলন ও দাম আশানুরূপ পাওয়ায় লালমনিরহাট জেলার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে প্রতি বছরই ঝুঁকে পড়ছেন কৃষকরা। এবারও ফলন ও দাম ভাল পেলে চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে। ভরা মৌসুমে প্রাকৃতিক কোনরূপ দুর্যোগ দেখা দিলে অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয় ভুট্টার তেমন একটা ক্ষতি হয় না। প্রতি বিঘায় ২০ মন থেকে ২৫ মন পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়। ধান চাষের পরেই এলাকায় কৃষি ফসলের পাশাপাশি এবারে ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

 

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান বলেন, অনেক কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।

 

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি মৌসুমে ৩০হাজার ৫শত ৫০হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা এবারে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone