শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

চির নিদ্রায় শায়িত জাহাঙ্গীর

লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে নিহত লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম (৪৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

 

সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা তার নিজ গ্রামের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন জাহাঙ্গীর আলম।

 

এদিন বিকাল সাড়ে ৩টায় বাড়ির পাশের বেড়পাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জাহাঙ্গীরের জানাজা সম্পন্ন হয়। এতে হাজারও মানুষ অংশগ্রহণ করেন।

 

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরের মরদেহ বহনকারী গাড়ীটি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা তার বাড়িতে পৌঁছায়। জাহাঙ্গীরের মরদেহ বাড়িতে পৌঁছালে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন জাহাঙ্গীরের বাবা-মা, স্ত্রী-সন্তানসহ স্বজনরা।

 

এর আগে, রোববার (২৯ অক্টোবর) মহেন্দ্রনগরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে জাহাঙ্গীর আহত হন৷ পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone