শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত-১

নিহত জাহাঙ্গীর আলম (৪৫) লালমনিরহাট জেলা সদর উপজেলার বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমান-এঁর ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী ছিলেন বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৯ অক্টোবর) সকালের দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৬জন আহত হন।

 

স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

 

সংঘর্ষের মধ্যে আহত জাহাঙ্গীর আলমকে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের কর্মী জাহাঙ্গীর আলমসহ অন্তত ৬জন আহত হন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone