শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

ভক্তকুলকে আনন্দ-অশ্রুতে ভাসিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু পঞ্জিকামতে এবার দেবী দুর্গা কৈলাসধামের শ্বশুরবাড়ি থেকে হাতির পিঠে চড়ে পিতৃগৃহে আসেন এবং বিদায় দেন পালকিতে চড়ে।

 

সকালে বিহিতপূজা সমাপনের পর থেকেই মণ্ডপগুলোয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। শেষবারের মতো ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে বিহিতপূজা শেষেই শুরু হয় বিজয়া শোভাযাত্রার মিছিল। বিকালে দেবীকে বিসর্জনের উদ্দেশ্যে পরিবহযোগে তিস্তা, ধরলা, রত্নাই, সানিয়াজান নদীতীরে সমবেত হন হাজার হাজার ভক্ত। এ বছর লালমনিরহাট জেলায় ৪শত ৭৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

 

এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রত্নাই নদীর সাউরীখানা ব্রীজ সংলগ্ন এ প্রতিমা বিসর্জন মেলা-২০২৩খ্রিঃ অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন সার্বজনীন দূর্গা মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone