শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
আধুনিক কসাইখানা-এর শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত

আধুনিক কসাইখানা-এর শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে আধুনিক কসাইখানা নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভাধীন বিডিআর হাটস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে এ আধুনিক কসাইখানা নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাটের পৌরসভাধীন বিডিআর হাটস্থ এলাকায় প্রায় ৯কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এ আধুনিক কসাইখানা। এতে হবে না কোনও দুর্গন্ধ; পশু জবাই ছাড়া বাকি সব কাজ হবে হাতের স্পর্শ ছাড়াই। এটি ব্যবহারের সুযোগ থাকবে পারিবারিক অনুষ্ঠানের জন্য জবাই করা পশুর মাংস কাটতেও।

 

জানা গেছে, লালমনিরহাট জেলা শহরের পৌরসভা এলাকাধীন বিডিআর হাটস্থ একটি কসাইখানা আছে। বর্তমানে এ এলাকাতেই নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এ কসাইখানা। এতে এলাকাবাসীসহ লালমনিরহাট শহরের বাসিন্দারা খুশি।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ পরিষেবা বিভাগ। ৮কোটি ৮৯লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে আধুনিক এ কসাইখানা।

 

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ বিভাগ ও লালমনিরহাট পৌরসভা সূত্রে জানা গেছে, আগের পুরাতন কসাইখানার জায়গায় নির্মাণ করা হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এ কসাইখানা।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বলেন, লালমনিরহাট পৌরসভাধীন বিডিআর হাটস্থ আধুনিক কসাইখানা নির্মাণ কাজের আজ উদ্বোধন হলো। সরকারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

 

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সরকার যে আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে, এতে কোন রকম পরিবেশ দূষণ হবে না। এটি হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, সারা দেশে মাত্র ১৮টি এমন আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাট পৌরসভার বিডিআর হাটস্থ নতুন এ আধুনিক কসাইখানা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হলো। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও এখানে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার। শুধুমাত্র পশু জবাই করা ছাড়া বাকি সব কাজ করা হবে হাতের স্পর্শ ছাড়া। এমনকি বর্জ্য ব্যবস্থাপনায়ও থাকবে উন্নত ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone