শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
আমন চাষাবাদে বাম্পার ফলনের আশা

আমন চাষাবাদে বাম্পার ফলনের আশা

Exif_JPEG_420

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় এ বছর আবহাওয়া আমন চাষাবাদের অনুকুলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনায় লালমনিরহাটের কৃষকের মুখে সোনালী হাসির ঝিলিক দেখা দিয়েছে। কৃষকরা আশা করছেন বাম্পার ফলনের। বৃষ্টির পানি নির্ভর লালমনিরহাটের ভূমির এই জেলায় এবারে বর্ষা চাষিদের অনুকূলে থাকায় কৃষকগণ মঙ্গারবাজারে পানির দামে ঘরের ধান, চাল বিক্রি করে অধিকমূল্যে সার বীজ কিনে আশায় বুক বেধে আমন চাষাবাদ করেছে। এ পর্যন্ত আবহাওয়া চাষিদের অনুকূলে থাকায় সারা মাঠ সবুজের সমাহারে ভরে গেছে যে দিকে তাকাই সে দিকেই সবুজ আর সবুজ। ইতিমধ্যেই মাঠের ধান গাছগুলো এখন কাঁচখোড় অর্থাৎ ধান গাছের পেটে ধান ভর্তি হয়ে উঠেছে। আর কয়েক দিন পর সাদা ধানের শীষে সারা মাঠ ভরে উঠবে। এখনও মাঠের ধান ক্ষেতে অনিষ্টকারী কোন পোকা মাকড়ের উল্লেখযোগ্য উপদ্রপ না। থাকায় মাঠ চাষিদের অনুকূলে রয়েছে। জানা যায়, এবারে উফশি আমন ও স্থানীয় জাতের আমন চাষাবাদ হয়েছে। কৃষকদের মাঠে ধান ক্ষেতে যাতে অনিষ্টকারী কোন পোকামাকড় ক্ষতি করতে না পারে সে জন্য প্রতিদিন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সাথে মাঠে মাঠে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আবহাওয়া চাষিদের অনুকূলে থাকা ক্ষেতের ধান দেখে কৃষকের মনে আনন্দের দোলা লেগেছে। প্রতি বছর এ জেলায় চাহিদার তুলনায় অধিক পরিমাণ খাদ্য শস্য উৎপাদন হয়ে থাকে এবারেও জেলার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত খাদ্যশস্য জেলার বাহিরে রফতানি করা যাবে বলেও অভিজ্ঞ কৃষকরা জানিয়েছেন।

 

ফুলগাছ গ্রামের কৃষক মোঃ হযরত আলী বলেন, এ আমন মৌসুমে ধান চাষাবাদে বাম্পার ফলনের আশা করছি।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, আমরা আমাদের অবস্থান থেকে ধান চাষে কৃষকদের যথাসাধ্য পরামর্শ দেয়ার চেষ্টা করছি। যার ফলশ্রুতিতে আমন ধান চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone