শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঈদ ছুটিতে লালমনিরহাটের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ঘুরতে আসুন ধুম পড়েছে তালের শাঁস বিক্রির র‌্যাবের অভিযানে ৩.৫কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ফাঁকা বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার কচুর আবাদ বেড়েই চলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোঃ আবুল বাশার র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

লালমনিরহাটে “কৃষিই সমৃদ্ধি, কৃষিই সমৃদ্ধি” স্লোগান নিয়ে রোপা আমন মৌসুমের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ ব্লকের কাকেয়া টেপা এলাকায় লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ নমুনা শস্য কর্তনে লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবু জাফর মোঃ সাদেক, লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আবু সাঈদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার, মোঃ শহিদুল ইসলাম, কৃষক মোঃ ছলিম উদ্দিন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কৃষি কর্মকর্তা বলেন, রোপা আমন এবারে লালমনিরহাট সদর উপজেলায় ১৬হাজার ৫শত ৫০হেক্টর জমিতে চাষ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হীরা-২ জাতের নমুনা শস্য কর্তন করা হলো। ফলন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।

 

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে নতুন উদ্ভাবিত জাতগুলোর কৃষকের মাঠে দ্রুত সম্প্রসারণের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর যে ভিশন তা সফল করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

 

প্রসঙ্গত, লালমনিরহাটের ফুলগাছ ব্লকের কাকেয়া টেপা গ্রামের কৃষক মোঃ ছলিম উদ্দিন এঁর জমিতে হীরা-২ জাতের এ নমুনা শস্য কর্তন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone